কালান্তর নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১১৫ শিক্ষার্থী

খুলনার ডুমুরিয়া উপজেলার ৬৩ নম্বর থুকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের ১১৫ জন শিক্ষার্থী।

যেকোনো সময় পলেস্তারা খসে পড়া কিংবা ভবনের কোনো অংশ ভেঙে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকেরা। তাঁদের দাবি, দ্রুত নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হোক।

রোববার (১১ অক্টোবর) বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে ভবনের জরাজীর্ণ অবস্থা ও সংশ্লিষ্টদের উদ্বেগের চিত্র উঠে আসে। বাইরে থেকে ভবনটি মোটামুটি ভালো মনে হলেও ভেতরে রয়েছে বড় বড় ফাটল। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই শ্রেণিকক্ষে চলছে পাঠদান।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়টিতে ১১৫ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।

ছয়টি শ্রেণিকক্ষবিশিষ্ট দুইতলা ভবনটি নির্মিত হয়েছিল ১৯৯৮ সালে। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, যা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী শিক্ষার্থী অর্ক কর্মকার বলে, “আমি চতুর্থ শ্রেণিতে পড়ি। আমাদের বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো। কিন্তু শ্রেণিকক্ষে বসে প্রতিনিয়ত ভয় লাগে, কখন যে ভবন ভেঙে পড়ে!”

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সহকারী শিক্ষিকা রিতা রানী বলেন, থুকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।

এ বিদ্যালয়ে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী সরকারি উচ্চপদে চাকরি করছেন। বর্তমানে যারা এখানে পড়াশোনা করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১১৫ শিক্ষার্থী

১

ফুলতলায় ধান চাষে AWD প্রযুক্তির চমক

২

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

৩

ভেড়ামারায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

৪

কয়রায় হিন্দু সম্প্রদায়ের বিরোধ মেটালেন জামায়াত নেতা

৫

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৭

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৮

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৯

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

১০

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

১১

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

১২

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

১৩

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

১৪

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১৬

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১৭

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৮

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৯

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

২০