কালান্তর নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাকোপে ঢাকি নদীর ভাঙনে ঝুঁকিতে বেড়িবাঁধ, প্লাবনের শঙ্কা

খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারসংলগ্ন ঢাকি নদীর ভাঙনে মেইন ওয়াপদা সড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে আশপাশের প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়েছে।

যেকোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোল্ডার নম্বর ৩১-এর ৭ নম্বর ওয়ার্ডে বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরিমন্দিরসংলগ্ন এলাকায় রাতের বেলায় ঢাকি নদীর ভাঙনে বেড়িবাঁধের প্রায় ১০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এতে বটবুনিয়া বাজারসংলগ্ন বেড়িবাঁধের বিস্তীর্ণ অংশ হুমকির মুখে পড়েছে।এ ছাড়া পানখালী ইউনিয়নের খোনা মোল্লাবাড়ির সামনের বেড়িবাঁধের প্রায় ১০ মিটার অংশও ধসে পড়েছে বলে জানা গেছে। ওই এলাকায় দ্রুত মেরামত করা না হলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ভাঙনের কারণে বটবুনিয়া, নিশানখালী, উত্তর কামিনীবাসিয়া ও আড়াখালীসহ আশপাশের গ্রামগুলোতে জোয়ারের পানি প্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধের ওপর দিয়ে চলাচলের রাস্তা ভেঙে গেলে বাজার, হাটঘাট ও হরিমন্দির এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

পাশাপাশি আমন ধানের খেত, মাছের ঘের ও পুকুর এবং বসতবাড়ি প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও কয়েক দফা বেড়িবাঁধ ভেঙে কৃষকদের রোপা আমনের খেত ও পুকুরের মাছ ভেসে গেছে। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরা উদ্বিগ্ন।

তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, বটবুনিয়া বাজারসংলগ্ন ওয়াপদা সড়ক যেকোনো সময় ধসে পড়তে পারে। বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, পোল্ডার নম্বর ৩১-এর কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে মেরামতের কাজ চলছে। পানি কমে গেলে বটবুনিয়া এলাকায় বেড়িবাঁধ পুনরুদ্ধারে জনবল ও যন্ত্রপাতি মোতায়েন করা হবে।

এদিকে, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে মাটির সংকট ও সরকারি জমিতে অবৈধ স্থাপনা থাকায় কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে পাউবো। তবে স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতিবছরই একই ধরনের ভাঙন ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে।

এলাকাবাসীর দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অস্থায়ী মেরামতের পাশাপাশি জিও ব্যাগের ব্যবহার, নদীশাসন এবং স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করতে হবে। একই সঙ্গে বাঁধ নির্মাণের কাজ নির্বিঘ্ন করতে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা অপসারণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০