কালান্তর নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আতঙ্ক, পিলারে ফাটল

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনের পিলারে ফাটল ও ভাঙনের চিহ্ন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চিকিৎসক, নার্স, রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে। ভবনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অব্যবস্থাপনার পাশাপাশি রোগীদের ব্যবহৃত বেড ভাঙা এবং ফ্যান অকেজো হয়ে পড়ে থাকার অভিযোগ রয়েছে। এতে গরমের মধ্যে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এ ছাড়া হাসপাতালের বাথরুমগুলো অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে তাঁদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এর মধ্যে ভবনের পিলারে ফাটল ও ভাঙনের চিহ্ন দেখা দেওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তাঁদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটির নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ভবনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে রোগীদের নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০