কালান্তর নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ২১ জেলে অপহরণ, ১৩ দিনেও মেলেনি খোঁজ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের সন্ধান মেলেনি ১৩ দিনেও। সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক হামলা চালিয়ে তাঁদের অপহরণ করা হয় বলে জানা গেছে।দীর্ঘ সময় পার হলেও স্বজনদের ফিরে না পাওয়ায় গভীর উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে সুন্দরবনের নারকেলবাড়িয়া, আমবাড়িয়া, ভদ্রা ও ভাঙা এলাকায় মাছ ধরার সময় জেলেদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

এসব ঘটনায় কুখ্যাত মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জড়িত বলে অভিযোগ উঠেছে। অপহরণের পাশাপাশি দস্যুরা একটি মাছ ধরার ট্রলার, পাঁচটি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে, অপহৃত জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড ও বন বিভাগ যৌথ অভিযান চালাচ্ছে। সুন্দরবনের নৌপথে তল্লাশির পাশাপাশি দস্যুদের সম্ভাব্য আস্তানা শনাক্ত করতে ড্রোনের সাহায্যে আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে। তবে দীর্ঘ সময়েও জেলেদের অবস্থান শনাক্ত বা তাঁদের উদ্ধার করতে না পারায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করার সরকারি দাবি সত্ত্বেও এ ধরনের অপহরণের ঘটনায় জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক মহাজন জানান, অপহৃত জেলেদের মুক্ত করতে দস্যু বাহিনীর সঙ্গে গোপনে যোগাযোগ ও মুক্তিপণের দর-কষাকষি চলছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম জানান, অপহৃত জেলেদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে একা না থেকে দলবদ্ধভাবে এবং বন অফিসের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন বিভাগের সব স্টেশন ও টহল ফাঁড়িতে নজরদারি জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০