কালান্তর নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক

 

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত ২০২৬ সালের বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর (World’s Top 2% Scientists) তালিকায় স্থান পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১১ জন শিক্ষক ও গবেষক।

এই অর্জনের মাধ্যমে দেশের বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি প্রথম এবং দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সামগ্রিকভাবে ষষ্ঠ অবস্থানে রয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।

গবেষকদের সাইটেশন, এইচ-ইনডেক্সসহ বিভিন্ন একাডেমিক সূচক বিশ্লেষণ করে বিশ্বব্যাপী এই তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশি-বিদেশি গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ তালিকা প্রকাশ করা হয়।

বিগত বছরগুলোর তুলনায় এবার যবিপ্রবির সাফল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়টির ৯ জন গবেষক এই তালিকায় স্থান পেয়েছিলেন। এর আগে ২০২৪ সালে ৩ জন, ২০২৩ সালে ৩ জন, ২০২২ সালে ৩ জন এবং ২০২১ সালে ৪ জন গবেষক তালিকায় স্থান অর্জন করেন। ২০২৬ সালে ১১ জন গবেষকের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়টির গবেষণাক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরছে।

তালিকায় স্থান পাওয়া যবিপ্রবির ১১ গবেষক হলেন—

১. আমিনুল ইসলাম (Energy)
২. মো. সাইফুল ইসলাম (Nanoscience & Nanotechnology)
৩. এম. জেড. এইচ. খান (Analytical Chemistry)
৪. ইমরান খান (Energy)
৫. মো. মশিউর রহমান (Environmental Sciences)
৬. এম. আর. সাইবুর (Environmental Sciences)
৭. মো. বিপ্লব হোসেন (Optoelectronics & Photonics)
৮. তরিকুল ইসলাম (Polymers)
৯. পার্থ কুমার বিশ্বাস (Medicinal & Biomolecular Chemistry)
১০. মোহাম্মদ তানভীর আহমেদ (Applied Physics)
১১. মো. আমজাদ হোসেন (Optoelectronics & Photonics)।

গবেষণায় আর্থিক সহায়তা ও স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. ফারুক হাসান বলেন, “এই গৌরবময় অর্জন যবিপ্রবি পরিবারের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। নতুন প্রশাসন হিসেবে আমাদের অগ্রাধিকার থাকবে গবেষণার এই উন্নয়ন ধারা ধরে রাখা। শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যেন অর্থ বরাদ্দের সুষম ও দক্ষ ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।”

গবেষক শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মাহমুদুল হাসান বলেন, “গবেষণায় এই ধারাবাহিক সাফল্য সত্যিই আনন্দের। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রশাসন থেকে সব ধরনের সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে। এখন থেকে রিসার্চ সেল থেকে অনার্স ও মাস্টার্স উভয় লেভেলেই প্রতিটি বিভাগে গবেষণা প্রকল্পে ফান্ডিং করা হবে, যেন শিক্ষার্থীরা বিশ্বমানের পেপার প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ও সুনাম আরও এগিয়ে নিতে পারে।”

আন্তর্জাতিক এই স্বীকৃতিতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০