মো: রেদোয়ান তাজওয়ার, নোবিপ্রবি প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনসার সদস্যের সাহসী ভূমিকায় অপহরণকারীদের কবল থেকে উদ্ধার ১৪ বছরের মাদরাসাছাত্র

নোয়াখালীর সোনাপুরে মূল গেটের কাছাকাছি এলাকা থেকে এক অপ্রাপ্তবয়স্ক মাদরাসাছাত্রকে উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত এক আনসার সদস্য। উদ্ধারকৃত ছাত্রের নাম ইব্রাহিম খলিল ফুয়াদ (১৪)। আজ সোমবার (৫ অক্টোবর) ভোরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইব্রাহিম লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া খান বাড়ির বাসিন্দা সুমন খান ও খালেদা আক্তারের ছেলে এবং স্থানীয় খোদাওয়ান্দপুর মুহাম্মাদিয়া (স.) মাদরাসার শিক্ষার্থী।

শিশুটির ভাষ্যমতে, গতকাল রোববার (৪ অক্টোবর) দুপুরে মাদরাসা থেকে বের হওয়ার পর তিন ব্যক্তি তাকে কৌশলে চেতক ওষুধ বা কাগজের মাধ্যমে অচেতন করে একটি ঘরে আটকে রাখে। ভোররাতে সুযোগ বুঝে কক্ষের তালা খুলে সে পালিয়ে আসে। পরে পেছনে ধাওয়াকারীদের হাত থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে সোনাপুর এলাকায় চলে আসে।

এদিকে ভোর ৫টা ১০ মিনিটের দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আনসার সদস্য অভিজিৎ চৌধুরী সোনাপুর এলাকা দিয়ে রিকশায় করে আসার সময় শিশুটিকে দৌড়ে আসতে দেখেন। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে রিকশায় তুলে শিশুটিকে নোবিপ্রবি ক্যাম্পাসে নিরাপদে নিয়ে আসেন। পরে তার দেওয়া নম্বরে স্বজনদের সাথে যোগাযোগ করা হয় এবং সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের উপস্থিতিতে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ইব্রাহিমের পরিবার উদ্ধারকারী আনসার সদস্যের সাহসী উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে পরবর্তীতে আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০