কালান্তর নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভয়াবহ হামলা: দোকানে আগুন, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে তার দোকানে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি তাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর দোকানের সামনে আসে। তারা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।

দোকানে আগুন দেওয়ার পর বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এজাহার পাওয়ার পর জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক সমীকরণ

১

রাজশাহীতে ভয়াবহ হামলা: দোকানে আগুন, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

২

রাফিদ, রুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

৩

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

৪

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

৫

খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

৬

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

৭

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

৮

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

৯

মিরপুরে মধ্যরাতে গরীবের ক্লিনিক গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

১০

মিরসরাইয়ে নাসির কেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১১

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

১২

উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকেই ছাড় নয়: জৈন্তাপুর উপজেলা জাসাস সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি

১৩

মঘাদিয়া শ্রমিক দলের কাউন্সিলে বাবুল মিয়া সভাপতি, সাইদুল ইসলাম রানা যুগ্ম সভাপতি

১৪

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

১৫

ছয় তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থী ইবনাতের আইসিইউতে মৃত্যু

১৬

রোবোটিক সার্জারিতে নতুন অধ্যায়, প্রশিক্ষণ সম্পন্ন করলেন গাজী মিজান

১৭

ন্যায্য বাজার বিডি’ সদস্য কার্ড নিয়ে প্রশ্ন, সরকারি অনুমোদনের তথ্য যাচাইয়ের দাবি

১৮

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০