লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুর পৌরসভা ঘোষণার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

 

জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরের উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। শিক্ষা, যোগাযোগ, পর্যটন, স্বাস্থ্য ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (রাজস্ব) আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুরের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন জরুরি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সপ্তাহে অসংখ্য মানুষ এ এলাকায় ভ্রমণে আসেন।

পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে জৈন্তাপুরে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে ইউনিয়নগুলোর সঙ্গে শহরের যোগাযোগব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।

জৈন্তাপুর বাজারের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে বর্তমান বাজার ভেঙে আধুনিক চারতলা মার্কেট নির্মাণের কাজ শুরু হবে।

বাজারকে সুশৃঙ্খল ও পরিচ্ছন্নভাবে গড়ে তোলার পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহে জৈন্তাপুর বাজার থেকে টিএনও অফিস পর্যন্ত সড়কের উন্নয়নকাজও শুরু হবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশীদ ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুর পৌরসভা ঘোষণার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক সভা

২

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

৩

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

৪

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

৫

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৬

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

৭

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৮

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৯

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

১০

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

১১

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

১২

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

১৩

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৪

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১৫

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১৬

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১৭

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৮

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৯

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

২০