কালান্তর নিউজ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নের নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার ব্যবহার ও নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদকে বদলি করা হয়েছে এবং দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল কৌশিক বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার কারণে উপজেলা প্রকৌশলীকে ঢাকা থেকে বদলি করা হয়েছে। পাশাপাশি বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ ও উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলামকে কেন প্রশাসনিক শাস্তির মুখোমুখি করা হবে না—তা জানতে চেয়ে কৈফিয়ত তলব (শোকজ) করা হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ৪৯.৬ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ৫ কোটি ৬১ লাখ টাকা। ‘মেসার্স হক ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে মাঠপর্যায়ে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার মো. ফরহাদ পাটোয়ারী।

স্থানীয়দের অভিযোগ, একলাশপুর, শরীফপুর ও নেয়াজপুরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের এই সেতুতে শুরু থেকেই নিম্নমানের সিমেন্ট, বালু ও রড ব্যবহার করা হচ্ছিল। সম্প্রতি পায়ের আঘাতেই ফুটপাতের একটি স্ল্যাব ভেঙে পড়লে ভেতরে রডের বদলে জিআই তার স্পষ্ট দেখা যায়। এছাড়া হাত দিয়ে টান দিলেই রেলিংয়ের সিমেন্ট ও পাথর খসে পড়ছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার ফরহাদ পাটোয়ারী দাবি করেন, এটি চলমান কাজ এবং ভুলবশত দুটি স্ল্যাবে রডের বদলে জিআই তার ব্যবহৃত হয়েছিল, যা কর্তৃপক্ষের নির্দেশে ভেঙে পুনরায় নতুন করে করা হচ্ছে।

এদিকে নোয়াখালী এলজিইডির পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী ৭ দিনের মধ্যে নকশা অনুযায়ী ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাজের শতভাগ গুণগত মান নিশ্চিত না করা পর্যন্ত ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হবে না।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

১

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

২

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৩

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

৪

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৫

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

৭

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

৮

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

৯

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

১০

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১১

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১২

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১৩

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১৪

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৫

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৬

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

১৭

১৭ বছরের অনাচারে চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে: রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন ।

১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

২০