কালান্তর নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেফতার, উপসহকারী প্রকৌশলী বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে মরাগাঙ্গী নদীর ওপর নির্মিত ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ের একটি সেতুর ফুটপাত ঢালাইয়ে রডের বদলে বাঁশ ব্যবহারের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই দুর্নীতির অভিযোগে সাব-ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ এবং এলজিইডির এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে জালিয়াতির ঘটনায় জড়িত সাব-ঠিকাদার শাহ আলমকে (৪৪) গ্রেফতার করে পুলিশ।

এলজিইডি সূত্রে জানা গেছে, স্থানীয়দের উপস্থিতিতে রাতে গোপনে বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চরম তোলপাড় শুরু হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেতুটি সরেজমিনে পরিদর্শন করেন। এরপরই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও চরম গাফিলতির দায়ে বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে দায়িত্ব অবহেলার ব্যাখ্যা চেয়ে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে, বাসাইল উপজেলা প্রকৌশলী বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের প্রতিনিধি প্রধান ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

বাসাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

(তথ্য ও মূল খবর সরবরাহ করেছেন: রবিউল ইসলাম রবি মল্লিক, দিঘলিয়া, খুলনা)

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কারের অপেক্ষায়, নতুন টুর্নামেন্ট থেকেও বাদ পড়ল ভেন্যু

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেফতার, উপসহকারী প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি: ইতিহাসের সেই দিন

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

সাগরে গভীর নিম্নচাপ, অন্ধ্র-উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে

সংসারে ঝামেলা এড়াতে চিনে নিন ‘মামা’স বয়’ স্বামীকে: লক্ষণ, সুবিধা ও অসুবিধা

ইউনিভার্স বস ক্রিস গেইল: ছক্কার রাজা থেকে টি-টোয়েন্টির কিংবদন্তি

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলা: আসামীদের পক্ষে দাঁড়াবেন না কোনো আইনজীবী

১০

মেটার নতুন এআই ‘মিউজ’: ফোনকল পরিচালনায় থাকছে মানুষ!

১১

তেঁতুলিয়ার শালবাহান তেলকূপ ৩৮ বছরেও পরিত্যক্ত, পুনঃঅনুসন্ধানের দাবি।

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামীকাল, পরশু নয়: সংশোধিত সূচি প্রকাশ

১৩

ভোলাহাটে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, সরকারি অর্থের অনিয়ম ও জমি দখলের অভিযোগ

১৪

রামপাল-ময়নামতিতে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

১৫

মিরসরাইয়ে তিন শিক্ষকের অনন্য স্বীকৃতি, মনোনীত ‘গুণী শিক্ষক’

১৬

আইসিইউতে চিকিৎসাধীন মকবুলের মৃত্যু, জলঢাকায় মরদেহ আটকে বিক্ষোভ

১৭

তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল

১৮

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে এমপি নুরুল আমিন

১৯

নতুন কর্মপরিকল্পনায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, বৈদেশিক বাণিজ্যে নতুন সম্ভাবনা

২০