কালান্তর নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেটার নতুন এআই ‘মিউজ’: ফোনকল পরিচালনায় থাকছে মানুষ!

মেটা তাদের নতুন ডিজিটাল এআই সহকারী ‘মিউজ’ (Muse)-এর একটি বিশেষ সুবিধা পরীক্ষা করে দেখছে, যেখানে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার বদলে কল সেন্টারের মানবকর্মী গ্রাহকদের হয়ে বিভিন্ন ফোন কল সম্পন্ন করবেন।

সম্প্রতি মেটার কর্মীদের উদ্দেশ্যে দেওয়া একটি অভ্যন্তরীণ বার্তার সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীদের পক্ষে সেলুন বুকিং দেওয়া, দোকানে কোনো পণ্যের খোঁজ নেওয়া কিংবা ঠিকাদারদের কাছ থেকে খরচের হিসাব নেওয়ার মতো দৈনন্দিন কাজগুলো সহজ করতেই এসব কল করা হচ্ছে। তবে এ প্রক্রিয়ায় গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মেটার অনেক কর্মী। তাঁদের মতে, স্বয়ংক্রিয় ব্যবস্থার পরিবর্তে কল সেন্টারের কর্মীরা যুক্ত থাকলে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য বাইরের মানুষের কাছে উন্মুক্ত হয়ে যেতে পারে।

কর্মীদের এমন উদ্বেগের জবাবে মেটার মুখপাত্র ড্যানিয়েল রবার্টস জানান, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আগে নিরাপত্তা ও তথ্যের সুরক্ষামূলক ব্যবস্থা জোরদার করতেই এ পরীক্ষা চালানো হচ্ছে। প্রয়োজনীয় সুরক্ষামূলক ফিচার এবং স্পষ্ট নির্দেশনা যুক্ত করার পর এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, প্রকাশের পর প্রথম দুই সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ২৫ লাখের বেশি ডাউনলোড হয়েছে ‘মিউজ’। মেটাপ্রধান মার্ক জাকারবার্গের বিশ্বব্যাপী এআই প্ল্যাটফর্ম ছড়িয়ে দেওয়ার যে বিস্তৃত পরিকল্পনা রয়েছে, তার অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এই এআই সহকারীটি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কারের অপেক্ষায়, নতুন টুর্নামেন্ট থেকেও বাদ পড়ল ভেন্যু

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেফতার, উপসহকারী প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি: ইতিহাসের সেই দিন

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

সাগরে গভীর নিম্নচাপ, অন্ধ্র-উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে

সংসারে ঝামেলা এড়াতে চিনে নিন ‘মামা’স বয়’ স্বামীকে: লক্ষণ, সুবিধা ও অসুবিধা

ইউনিভার্স বস ক্রিস গেইল: ছক্কার রাজা থেকে টি-টোয়েন্টির কিংবদন্তি

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলা: আসামীদের পক্ষে দাঁড়াবেন না কোনো আইনজীবী

১০

মেটার নতুন এআই ‘মিউজ’: ফোনকল পরিচালনায় থাকছে মানুষ!

১১

তেঁতুলিয়ার শালবাহান তেলকূপ ৩৮ বছরেও পরিত্যক্ত, পুনঃঅনুসন্ধানের দাবি।

১২

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আগামীকাল, পরশু নয়: সংশোধিত সূচি প্রকাশ

১৩

ভোলাহাটে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন, সরকারি অর্থের অনিয়ম ও জমি দখলের অভিযোগ

১৪

রামপাল-ময়নামতিতে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

১৫

মিরসরাইয়ে তিন শিক্ষকের অনন্য স্বীকৃতি, মনোনীত ‘গুণী শিক্ষক’

১৬

আইসিইউতে চিকিৎসাধীন মকবুলের মৃত্যু, জলঢাকায় মরদেহ আটকে বিক্ষোভ

১৭

তাড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আজহারুল

১৮

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে এমপি নুরুল আমিন

১৯

নতুন কর্মপরিকল্পনায় মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, বৈদেশিক বাণিজ্যে নতুন সম্ভাবনা

২০