✍️ মোহাম্মদ জিয়াউর রহমা
আমি নীচু, আমি তুচ্ছ, আমি ক্ষয়,
আমি অক্ষয়।
ঈমান দাও, রব্বে কারীম,
দুনিয়ায় সদা থাকি নির্ভয়!
ভূখণ্ডে ঘটেছিল একটি শিশু-হত্যা,
শুনে ছুটে এলেন বুজুর্গ।
শাসকের বিরুদ্ধে যুদ্ধের ডাক,
ঈমানের তেজে জাগে দুর্গ!
ঈমানের বলে পাহাড়ও টলে,
লোহাও যেন আকাশে ওড়ে।
কেউ তা দেখে ভয়ে মরে মরে,
কেউ কলম ধরে সত্যই গড়ে!
ইতিহাস বলে, ইয়েমেন থেকে
এসেছিলেন সেই বুজুর্গ।
তাকবির ধ্বনিতে জালিম হলো
চতুর্দিকে দিশেহারা, ভগ্নদুর্গ!
অটল প্রাচীর ভেঙে ভেঙে
চুরমার হলো অহংকার।
বিজয় হলো উজ্জ্বল
কালেমার পতাকার!
বাংলায় হজরত শাহজালাল (রহ.)
বহর নিয়ে এলেন,
আউলিয়াদের পুণ্যভূমিতে
ঈমানের আলো জ্বাললেন।
সেই মাপের কিছু ঈমান
ও ঈমানদার
আমাদের এখন দরকার।
যেন নির্বংশ হয় চিরতরে
অন্যায়, অবিচার, খুন-গুম, হত্যা,
জুলুম-নির্যাতন, ধর্ষণ আর বলাৎকার;
মানবতার বুকে যেন
না থাকে আর অন্ধকার।
আসুন, ভাবি সবাই মিলে,
কীভাবে হব আমরা
সোনার বাংলার গর্বিত জাতি?
কীভাবে ফিরবে শান্তি,
কীভাবে মুছবে দুঃখ-দুর্গতি?
ফরিয়াদ করি দিল থেকে
রব্বে কারীমের কাছে।
তিনি তো আমাদের সবই জানেন,
জানেন অন্তরের কথা,
জানেন আমাদের চাওয়া।
কী চাই আমরা?
কী আমাদের প্রয়োজন?
কোন পথে মিলবে মুক্তি,
কীভাবে হবে অন্যায়ের অবসান?
হে রব্বে কারীম,
আমাদের দাও সত্যের পথে চলার শক্তি,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস,
মানবতার কল্যাণে কাজ করার তাওফিক।
ঈমানের বলে বলীয়ান হয়ে
গড়ি ন্যায় ও শান্তির দেশ,
সোনার বাংলার প্রতিটি প্রাণে
জাগুক সত্যের আবেশ।