খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে সহযোগিতার লক্ষ্যে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে ২৪ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
সম্প্রতি পুলিশ সুপার কার্যালয়, ডিএসবি, খুলনার ৬০৩২ নম্বর স্মারকে রাতে পুলিশ সদস্যদের একাকী চলাচল না করার নির্দেশনার বিষয়টি সামনে আসার পর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিয়ে এমন নির্দেশনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
উদ্যোক্তারা জানান, তাঁদের এই উদ্যোগের উদ্দেশ্য পুলিশ বাহিনীকে বিব্রত করা নয়; বরং পুলিশ সদস্যদের নিরাপত্তায় সহযোগিতা করা এবং জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ জোরদার করা। একই সঙ্গে তাঁরা পুলিশ সদস্যদের সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ ছাড়া খুলনায় মাদক ও সন্ত্রাস দমন, অপরাধীদের আইনের আওতায় আনা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন উদ্যোগের সংশ্লিষ্টরা।
১. সাজিদুল ইসলাম বাপ্পি
২. শেখ আবদুল্লাহ জারিফ
৩. মিরাজুল ইসলাম
৪. ইঞ্জি. মামুন হোসেন
৫. মহরম হোসেন মাহিম
৬. তামিম হাসান লিওন
৭. বুখারী শিকদার (বুলেট বুখারী)
৮. হুজাইফা শেখ
৯. ইঞ্জি. তরিকুল ইসলাম
১০. সানজিদা আক্তার আখি
১১. ইসরাত সুলতানা লামিয়া
১২. তাজবিরুল হক শোয়েব
১৩. আরফিন রনি
১৪. খলিলুর রহমান বাবু
১৫. আরাফাত আজিম
১৬. আইয়ান শেখ
১৭. মেরাজ আলি হালদার
১৮. নাইম শেখ
১৯. মনজুরুল ইসলাম জিহাদ
২০. পলাশ মুন্সি
২১. আহাদ জিহান
২২. শামীম হাসান
২৩. শেখ সালাহউদ্দিন
২৪. মো. বায়জিদ হোসেন
উদ্যোগ-সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বিষয়ে যোগাযোগের জন্য হটলাইন নম্বর: +880 14 0470 5902। প্রয়োজনে উপকমিটির সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে অনুমোদনক্রমে বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাতীয় যুবশক্তি, খুলনা জেলার আহ্বায়ক সাজিদুল ইসলাম বাপ্পি ও সদস্যসচিব শেখ আবদুল্লাহ জারিফ।