কালান্তর নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঘাদিয়ায় নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, মঘাদিয়া জমিদার বাড়ির সন্তান মোস্তাক আহমেদ চৌধুরী শাম্মী, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরফান উদ্দিন, সাবেক সদস্যসচিব মো. আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক যাকারিয়া মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন ও ফেরদৌস কবির, ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান ও খোরশেদ আলম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের প্রধান সমন্বয়ক এসএম সুমন, সমন্বয়ক হারুন রশিদ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ূম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সহসভাপতি আমজাদ হোসেন জিহান, যুগ্ম সম্পাদক কাউসার বাবু ও মাঈন উদ্দিন টিপু।

এ সময় মিরসরাই উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর ইসলাম বাবু, সদস্যসচিব নাঈম সরকার, মঘাদিয়া ইউনিয়ন ক্রীড়া কমিটির আহ্বায়ক তৌহিদ সাগর, সদস্যসচিব আসিফ নূর খানসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০