কালান্তর নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী সীমান্তে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল, এক রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-১৩ (রংপুর)। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার অনন্তপুর মাস্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির আঙিনায় তল্লাশি চালায়। এ সময় আঙিনার একটি পরিত্যক্ত স্থান থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ম্যাগাজিনসহ একটি ভারতীয় পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি, ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসআরবি-১৩-এর মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০