কালান্তর নিউজ ডেস্ক
৯ অক্টোবর ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষায় উত্তীর্ণ ৪ শিক্ষার্থীকে হেলিকপ্টার ভ্রমণের পুরস্কার

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট মোড় এলাকায় অবস্থিত হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত চারজনকে পুরস্কার হিসেবে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চার শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, নূরানী, নাজেরা ও হিফজ বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজনকে এ ভ্রমণের জন্য নির্বাচন করা হয়। পাশাপাশি সারা বছর কোনো ধরনের অন্যায় বা অভিযোগে জড়িত না থাকা একজন শিক্ষার্থীকে বিশেষভাবে এ সুযোগ দেওয়া হয়েছে।

হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের আলাল হোসেনের ছেলে ইয়াছির আহমেদ, উলচাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ছিয়াম আহমেদ, কুমিল্লার মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে আবু বকর ছিদ্দিক এবং নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদুল হাসান।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী শাহ আহমাদ রিফাত। তিনি নবীনগর উপজেলার সন্তান। তাঁর পিতার নাম শাহ আলম।

২০২৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে পাঠদান করা হচ্ছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা এবং নৈতিক চরিত্র গঠনে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এদিকে নবীনগর উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণাও দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। নবীনগর উপজেলার সন্তানরা এ প্রতিষ্ঠানে ভর্তি হলে তাদের কাছ থেকে ভর্তি ফিসহ অন্যান্য কোনো ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০