কালান্তর নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় রাতভর পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ার ভেড়ামারায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম ইউনিয়নের চর বাড়াদি গ্রামের আব্দুল হাফিজ তপন চেয়ারম্যানের ইটভাটার দক্ষিণ পাশে জিম গার্ডেনের প্রবেশমুখে পাকা রাস্তা থেকে ১৮ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ভেড়ামারা উপজেলার বাড়াদি গ্রামের আব্দুল মজিদ বকুলের ছেলে মো. জাকিরুজ্জামান ওরফে জিম (৩৩) এবং দৌলতপুর উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের উজির মন্ডলের ছেলে মো. জাহিদ হাসান (২৭)।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) তফসিল ১০(ক)/৪১ ধারায় ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ১০, তারিখ ৭ অক্টোবর ২০২৬; জিআর নম্বর ২২৭/২৬।

অন্যদিকে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও বিশেষ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৪/৫/৬ ধারায় মামলা রয়েছে। মামলাটি ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দায়ের করা হয়; মামলা নম্বর ৭ এবং জিআর নম্বর ৩৪।

এ মামলায় গ্রেপ্তার হওয়া ১ নম্বর আসামি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ আলী দফাদার (৫৫)। তিনি মালিপাড়া এলাকার মৃত আছান দফাদারের ছেলে। বুধবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একই মামলার ২ নম্বর আসামি যুবলীগ কর্মী মো. ওয়াশিম প্রামাণিক (৩৩)। তিনি মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর কারিগরপাড়া এলাকার মো. নাজিম প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভেড়ামারা থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০