অনুপম মল্লিক । সংবাদদাতা, ডুমুরিয়া (খুলনা)
৮ অক্টোবর ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যু

খুলনার ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার সেবা উদ্যোক্তা মিলন জোদ্দার (৩৫) আর নেই। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর অকাল মৃত্যুতে রংপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শেষবারের মতো মিলন জোদ্দারকে দেখতে তাঁর বাড়িতে ভিড় করছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।

মিলন জোদ্দার দীর্ঘদিন ধরে রংপুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার সেবা উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক আচরণ ও সহযোগিতার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ও জনপ্রিয় ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১২ নম্বর রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারী। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন রংপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক শিবু পদ জোদ্দার, সাবেক চেয়ারম্যান রাম প্রসাদ জোদ্দার, সৌমিত্র বিশ্বাস, সমাজসেবক ডা. অনুপম মল্লিক, প্রভাষক তুষার কান্তি মল্লিক, জাগরণী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সন্দীপ চ্যাটার্জী, সদস্য সচিব খোকন তালুকদার, ইউনিয়ন সভাপতি বি. এম. সালাম এবং ডুমুরিয়া উপজেলা যুবদলের নীল উৎপল মণ্ডল নিলয়সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মিলন জোদ্দারের অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর মৃত্যুতে রংপুর ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষও একজন আন্তরিক ও সহযোগিতাপরায়ণ সেবাদানকারীকে হারালেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০