কালান্তর নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরামের নেতৃত্বে সাজিদ-মেহেদী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরামের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজিদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এসিসিই বিভাগের মো. হাসান আলী ও সিএসটিই বিভাগের তাসীন ইসলাম ঋজু। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সিয়াম মাহমুদ, সমাজকর্ম বিভাগের প্রীতম কীর্ত্তনিয়া ও কৃষি বিভাগের সৈকত বড়াল।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন টিএইচএম বিভাগের মো. কাওসার মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন শিক্ষা বিভাগের মুঈন উদ্দিন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসিসিই বিভাগের অর্নব দাস এবং উপ-দপ্তর সম্পাদক হয়েছেন ফলিত গণিত বিভাগের সাইদুল ইসলাম সিয়াম।

অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. মারুফ হোসেন এবং উপ-অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের মো. জাবের। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজকর্ম বিভাগের নাহিয়ান চৌধুরী এবং উপ-প্রচার সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের হামিম।

আইন সম্পাদক হয়েছেন আইন বিভাগের মো. তানভীর রেসাদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন বিজিই বিভাগের ইবাদুর রহমান। ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হয়েছেন একই বিভাগের আফরিন জান্নাত মুনিহা।

ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এমবিজি বিভাগের মো. তানভীর হোসেন এবং উপ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন সিএসটিই বিভাগের কার্তিক চন্দ্র পাল। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ফেরদৌসি বিনতে হাফিজ এবং উপ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন সিএসটিই বিভাগের সাইমা আক্তার।

ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের মো. শাকিল রহমান এবং উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ইএসডিএম বিভাগের দেবাঞ্জন সমদ্দার। আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন শিক্ষা বিভাগের উম্মে হাবিবা এবং উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন বিজিই বিভাগের মিজানুর রহমান।

তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আইআইটি বিভাগের আঁখি আজাদ এবং উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হয়েছেন একই বিভাগের মোহাম্মদ আমিনুল ইসলাম আবির। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হয়েছেন ফার্মেসি বিভাগের জিমহা আক্তার এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন একই বিভাগের মেহেরুন্নেসা মীম।

পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সুরাইয়া তাবাসসুম সেতু। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হয়েছেন ইএসডিএম বিভাগের কামরুল ইসলাম মিথুন। প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিই বিভাগের মো. নাজমুল হোসেন।এছাড়া গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফলিত গণিত বিভাগের স্বাক্ষর মুখার্জী।

নতুন কমিটি প্রসঙ্গে সভাপতি মো. সাজিদ তালুকদার বলেন, বৃহত্তর বরিশাল স্টুডেন্টস ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। সংগঠনটি পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য ফোরামের শিক্ষক, বড় ভাই-বোনসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞ। সবার আস্থা ও বিশ্বাসের যথাযথ মূল্য দেওয়ার পাশাপাশি বৃহত্তর বরিশালের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফোরামের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নতুন কমিটি প্রসঙ্গে ধর্ম বিষয়ক সম্পাদক ইবাদুর রহমান বলেন, দীর্ঘদিনের স্থবিরতার পর নতুন কমিটি গঠিত হওয়ায় সবার প্রত্যাশা বেড়েছে। নতুন নেতৃত্ব পরিষদের সবাইকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত, কার্যকর ও পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০