সাধন সাহা, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পিবিআই

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বদু মিয়া (৪০)। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা এলাকার গোপালপুর গ্রামের মতি মিয়ার ছেলে।

রোববার (৪ অক্টোবর) সকালে নবীনগর উপজেলার শ্রীরামপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন বদু মিয়া। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার সময় নিহতের সাথে কোনো পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের ক্রাইম সিন টিম। ফিঙ্গারপ্রিন্ট ও তথ্যপ্রযুক্তির উপাত্ত বিশ্লেষণ করে পিবিআই অল্প সময়ের মধ্যেই তাঁর পরিচয় উদঘাটন করতে সক্ষম হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পিবিআইয়ের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সচিন চাকমা জানান, বিশেষায়িত ক্রাইম সিন টিমের দক্ষতায় দ্রুততম সময়ের মধ্যে অজ্ঞাত পরিচয় লাশটির নাম-ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

১

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

২

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৩

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

৪

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

৫

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

৬

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

৭

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

৮

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

৯

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১১

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১২

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৩

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

১৪

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা, প্রাণ গেল ১৭ বছরের আলভীর

১৫

খুলনার গর্ব শেখ মেহেদী হাসান: বল হাতে ঘূর্ণিঝড়, ব্যাট হাতে সেঞ্চুরি

১৬

শ্যামনগরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার দাবি পরিবারের

১৭

স্বজনপ্রীতি বন্ধ করুন, যোগ্যতার মূল্যায়ন করুন: দল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়

১৮

মিরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে ২২০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়, সঙ্গে লাইভ কুইজ

১৯

জনবান্ধব রাজনীতিতে শিমুল বিশ্বাস: লেখক শেখ মামুন

২০