মোঃ ফারক আহমেদ (সুমন), বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূজার বাজারে ভিড়ের সুযোগে চুরি, কুমিল্লায় ৫ নারী গ্রেপ্তার

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিপণিবিতান ও শপিংমলে বাড়তে থাকা ভিড়ের সুযোগ নিয়ে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করত। পরে জনবহুল স্থান ও বিপণিবিতানে টার্গেট নির্ধারণ করে কৌশলে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

আসন্ন পূজাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মুরাদনগর থানার কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ নারীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জ জেলার ফাহিমা আক্তার (১৯)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জনবহুল স্থান ও বিপণিবিতানে চুরি করার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উৎসবকে কেন্দ্র করে জনসমাগমপূর্ণ এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কেনাকাটার সময় মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে রাখার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হয়.

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়-ঝরনা-লেক-সমুদ্র, প্রকৃতির অনন্য ঠিকানা মিরসরাই

১

ডুমুরিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে ১১৫ শিক্ষার্থী

২

ফুলতলায় ধান চাষে AWD প্রযুক্তির চমক

৩

সীমান্ত সুরক্ষা অক্ষুণ্ন রেখে দুর্গাপূজায় মোতায়েন ১০ হাজার বিজিবি

৪

ভেড়ামারায় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

৫

কয়রায় হিন্দু সম্প্রদায়ের বিরোধ মেটালেন জামায়াত নেতা

৬

সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি পাচ্ছেন আতাউর রহমান কাওছার

৭

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের ট্রেনের টিকিটসহ আটক, ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৮

দুই দিন বন্ধ থাকবে সারাদেশে এলপিজি বিক্রি, এরপর অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

৯

ঈমানের বল – মোহাম্মদ জিয়াউর রহমান

১০

ভোলাহাটে ফ্যামিলি কার্ড নিয়ে প্রেস কনফারেন্স

১১

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রবাসীর তিন দোকানঘর দখলের দাবি

১২

ঈশ্বরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট, বাবাকে ৪ হাজার টাকা জরিমানা

১৩

খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় ২৪ সদস্যের উপকমিটি, চালু হটলাইন

১৪

বেশি তরুণীকে প্রশিক্ষণ দেবে KOICA ও ইউনিসেফ

১৫

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

১৭

জনগণের ট্যাক্সের টাকায় বেতন, ফ্যাসিবাদের পথে হাঁটলে ছাড় নেই: এমপি রায়হান সিরাজী

১৮

নোটিশ না পেয়ে উচ্ছেদ: রৌমারীতে ১৬ দিন ধরে খোলা আকাশের নিচে ৩ দিনমজুর পরিবার

১৯

কয়রা সদর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলমের গণসংযোগ

২০