কালান্তর নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরীতে প্রতিমা তৈরির স্থান পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন প্রতিমা তৈরির স্থান পরিদর্শন করেছে পুলিশ। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম-এর নির্দেশনায় নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান, ইন্সপেক্টর (তদন্ত), নাগেশ্বরী থানা পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।

পুলিশ সূত্রে জানা গেছে, নাগেশ্বরী থানা এলাকায় এ বছর চারটি স্থানে প্রতিমা তৈরির কাজ চলছে। এর মধ্যে নাগেশ্বরী কলেজ মোড়ে ১২টি, গাগলা বাজারে ১৬টি, গোবর্ধনকুঠি নেওয়াশীতে ২৫টি এবং ডাকনিরপার, ভিতরবন্দে ৯টি প্রতিমা তৈরি হচ্ছে। সব মিলিয়ে ৬৩টি পূজামণ্ডপের জন্য প্রতিমা তৈরির কাজ চলছে।

পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, সম্ভাব্য হুমকি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি প্রতিমা তৈরির স্থানগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনাগ দেওয়া হয়।

এ সময় শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরযোশরদী ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ ওবায়দুর রহমান

১

ফুলবাড়ীতে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরীতে প্রতিমা তৈরির স্থান পরিদর্শন

৩

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৪

বৈধ বালু বিক্রির ঘাটে চাঁদা দাবির অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটপাট

৫

কাগজে-কলমে এনসিএলের সবচেয়ে শক্তিশালী দল খুলনা বিভাগ

৬

শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন, কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি

৭

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, প্রতিকার চেয়ে এমপির কাছে এলাকাবাসী

৮

নওগাঁয় জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৯

রাজনৈতিক সমীকরণ: কাজী সাইমুম সিরাজ

১০

রাজশাহীতে ভয়াবহ হামলা: দোকানে আগুন, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

১১

রাফিদ, রুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

১২

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৩

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

১৪

খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৫

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

১৬

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

১৭

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

১৮

মিরপুরে মধ্যরাতে গরীবের ক্লিনিক গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

১৯

মিরসরাইয়ে নাসির কেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০