কালান্তর নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন, কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাস বয়সী শিশু নাফিসকে অপহরণ ও পাচারের চেষ্টার ঘটনায় কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিশুটির পরিবার ও এলাকাবাসী।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন শিশু নাফিসের বাবা রুবেল আলী, ওয়াসিম আলী, হাবিবুর রহমান, মো. আবুল কাশেম, মোছা. মরিয়ম বেগম ও মোছা. তোহিদা বেগমসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা দাবি করেন, ২০১৭ সালে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের একই পরিবারের দুই ভাই মিজানুর রহমান ও রেজাউল করিমকে পরিকল্পিতভাবে অপহরণের পর ‘ঈগল হান্ট’ অভিযানে হত্যা করা হয়।

ওই ঘটনার সঙ্গেও আবুল কালাম আজাদের সম্পৃক্ততা ছিল বলে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় শিশু নাফিসকে পাচারের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। তবে প্রশাসনের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তাদের দাবি, শিশু অপহরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলেও কথিত মূলহোতা আবুল কালাম আজাদ এখনো গ্রেপ্তার হননি। তাকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, আবুল কালাম আজাদ বর্তমানে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তার সাংবাদিকতার পরিচয় নিয়েও তারা প্রশ্ন তোলেন এবং বিষয়টি তদন্তের দাবি জানান।

এ সময় শিশু নাফিস অপহরণের ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। পাশাপাশি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগেশ্বরীতে প্রতিমা তৈরির স্থান পরিদর্শন

১

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২

বৈধ বালু বিক্রির ঘাটে চাঁদা দাবির অভিযোগ, হামলা-ভাঙচুর ও লুটপাট

৩

কাগজে-কলমে এনসিএলের সবচেয়ে শক্তিশালী দল খুলনা বিভাগ

৪

শিবগঞ্জে শিশু নাফিস অপহরণের ঘটনায় মানববন্ধন, কথিত মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি

৫

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, প্রতিকার চেয়ে এমপির কাছে এলাকাবাসী

৬

নওগাঁয় জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৭

রাজনৈতিক সমীকরণ: কাজী সাইমুম সিরাজ

৮

রাজশাহীতে ভয়াবহ হামলা: দোকানে আগুন, মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

৯

রাফিদ, রুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

১০

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১১

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

১২

খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৩

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

১৪

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

১৫

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

১৬

মিরপুরে মধ্যরাতে গরীবের ক্লিনিক গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

১৭

মিরসরাইয়ে নাসির কেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

১৮

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

১৯

উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকেই ছাড় নয়: জৈন্তাপুর উপজেলা জাসাস সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি

২০