কালান্তর নিউজ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

রাজশাহীতে শুক্রবার অধিকাংশ মার্কেট বন্ধ থাকায় ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা শহরের বিভিন্ন ফুটপাত ও নির্ধারিত স্থানে দোকান বসান। আর এ সুযোগে শুক্রবার জমে ওঠে রাজশাহীর ‘হলিডে মার্কেট’। এখানে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় ও ব্যবহার্য পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যায়।

শুক্রবারের এই হলিডে মার্কেটে শিশুদের পোশাক, বড়দের পোশাক, জুতা-স্যান্ডেল, ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, শিশুদের খেলনাসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে।

তুলনামূলক কম দামে বিভিন্ন পণ্য পাওয়া যাওয়ায় এই মার্কেটে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায়। অফিস-আদালত বন্ধ থাকায় শুক্রবার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সুবিধাজনক সময়ে পরিবার-পরিজন নিয়ে এখানে কেনাকাটা করতে আসেন।

দিনের শুরু থেকে রাত ১০টা পর্যন্ত জমজমাট থাকে এই হলিডে মার্কেট। বিশেষ করে বিকেলের পর ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি আরও বেড়ে যায়। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটার পাশাপাশি কিছুটা সময় ঘোরাফেরা ও আনন্দে কাটান।

মার্কেট এলাকায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকানও। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী নানা ধরনের খাবার কিনে খেতে পারেন।

রাজশাহী শহরের সাহেব বাজার এলাকায় শুক্রবারের এই হলিডে মার্কেটকে ঘিরে পর্যাপ্ত পুলিশ সদস্যের উপস্থিতিও দেখা যায়। সব মিলিয়ে শুক্রবারের এই হলিডে মার্কেট রাজশাহী নগরবাসীর জন্য এক ধরনের মিলনমেলায় পরিণত হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিদ, রুয়েট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

১

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

২

রাজশাহীতে জমে উঠেছে শুক্রবারের হলিডে মার্কেট

৩

খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

৪

আড়ংঘাটায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবি মল্লিকের প্রচার কার্যক্রম শুরু

৫

বিএনপি টাকা কামানোর মেশিন নয়-নুরুল আমিন এমপি

৬

বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব

৭

মিরপুরে মধ্যরাতে গরীবের ক্লিনিক গুঁড়িয়ে দিলো সন্ত্রাসীরা, নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্নের মুখে পুলিশ

৮

মিরসরাইয়ে নাসির কেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৯

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

১০

উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকেই ছাড় নয়: জৈন্তাপুর উপজেলা জাসাস সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি

১১

মঘাদিয়া শ্রমিক দলের কাউন্সিলে বাবুল মিয়া সভাপতি, সাইদুল ইসলাম রানা যুগ্ম সভাপতি

১২

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

১৩

ছয় তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থী ইবনাতের আইসিইউতে মৃত্যু

১৪

রোবোটিক সার্জারিতে নতুন অধ্যায়, প্রশিক্ষণ সম্পন্ন করলেন গাজী মিজান

১৫

ন্যায্য বাজার বিডি’ সদস্য কার্ড নিয়ে প্রশ্ন, সরকারি অনুমোদনের তথ্য যাচাইয়ের দাবি

১৬

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৯

অনলাইন জুয়া বিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

২০