মফিজুর রহমান, ভাটারা (ঢাকা) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তোলারাম কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য, ইতালির রোমে যাচ্ছে ‘স্বাস্থ্য বন্ধু’

আন্তর্জাতিক প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা ‘ফিবোনাসি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড’ (FIRSO)-এ গোল্ড মেডেল অর্জন করেছে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত স্বাস্থ্যবিষয়ক প্রজেক্ট ‘স্বাস্থ্য বন্ধু (Sastho Bondhu)’।

ন্যাশনাল জোনে গৌরবোজ্জ্বল এই সাফল্যের পর প্রজেক্টটি ইতালির রোমে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফাইন্যালস’-এ সরাসরি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে।

সরকারি তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. তাহমিদ ইসলাম হৃদম (প্রজেক্ট লিডার) এবং প্রতীম কান্তি সরকার শান্তনু যৌথভাবে এই ‘স্বাস্থ্য বন্ধু’ প্রজেক্টটি উদ্ভাবন করেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁদের এই অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

প্রজেক্টটির আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর পেছনে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মিঠুন বিশ্বাসের মেন্টরশিপ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি প্রজেক্টটির উপস্থাপন ও প্রস্তুতির প্রতিটি ধাপে শিক্ষার্থীদের সহায়তা করেছেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার বিকাশ ঘটানোই আমাদের অন্যতম লক্ষ্য। রোমের গ্লোবাল ফাইন্যালসে আমাদের শিক্ষার্থীরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে বলে আমি আশাবাদী।”

উল্লেখ্য, সম্প্রতি সরকারি তোলারাম কলেজে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা ও গণিত অলিম্পিয়াড আয়োজনের মতো নানা বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. কায়কোবাদ কলেজটির বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন করেছিলেন। এছাড়া, এফআইআরএসও-এর ন্যাশনাল জোনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা এ. খলেভনয় (Alexandra A. Khlevnoy)।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত

১

উন্নয়ন বাধাগ্রস্ত করলে কাউকেই ছাড় নয়: জৈন্তাপুর উপজেলা জাসাস সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি

২

মঘাদিয়া শ্রমিক দলের কাউন্সিলে বাবুল মিয়া সভাপতি, সাইদুল ইসলাম রানা যুগ্ম সভাপতি

৩

ঈশ্বরগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১০

৪

ছয় তলা থেকে লাফ দেওয়া ড্যাফোডিল শিক্ষার্থী ইবনাতের আইসিইউতে মৃত্যু

৫

রোবোটিক সার্জারিতে নতুন অধ্যায়, প্রশিক্ষণ সম্পন্ন করলেন গাজী মিজান

৬

ন্যায্য বাজার বিডি’ সদস্য কার্ড নিয়ে প্রশ্ন, সরকারি অনুমোদনের তথ্য যাচাইয়ের দাবি

৭

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

মান্দায় ১১ উপজেলার সাংবাদিকদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১০

অনলাইন জুয়া বিরোধী অভিযানে ঈশ্বরগঞ্জে যুবক গ্রেপ্তার

১১

তোলারাম কলেজের শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য, ইতালির রোমে যাচ্ছে ‘স্বাস্থ্য বন্ধু’

১২

মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপ টেস্ট সনদ চালু সময়ের দাবি

১৩

শ্রমিক জনতার দলের আত্মপ্রকাশ, ঘোষণা কেন্দ্রীয় কমিটি

১৪

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

১৫

১০ টাকার টিকিটে হাজার টাকার পরীক্ষা: খুমেক হাসপাতালে ডায়াগনস্টিক বাণিজ্যের অভিযোগ

১৬

জৈন্তাপুর পৌরসভা ঘোষণার মাধ্যমে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক সভা

১৮

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

১৯

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

২০