শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে জনতার দলের সহযোগী সংগঠন ‘শ্রমিক জনতার দল’ আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়েছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) জাকির হোসেন, মহাসচিব মো. আজম খান এবং সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান। এ সময় রাষ্ট্রসংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল সিকদারও বক্তব্য দেন।
অনুষ্ঠানে শ্রমিক জনতার দলের সাধারণ সম্পাদক রিয়া পারভিন সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন। পরে সংগঠনের সভাপতি আব্দুল বারেক বক্তব্য দেন।
বক্তারা বলেন, জনতার দলের আদর্শকে শ্রমজীবী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সৎ, শিক্ষিত ও দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী সদস্য সংগ্রহ ও নতুন কর্মী-সমর্থক যুক্ত করার কার্যক্রম জোরদার করা হবে।
তারা বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা, ন্যায্যতা ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, “শ্রমিক বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করি; শ্রমিককে নির্ভরশীল নয়, অধিকারসচেতন করি।” শ্রমিকদের কণ্ঠ শুধু রাজপথে নয়, নীতি-নির্ধারণের জায়গাতেও পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নবগঠিত শ্রমিক জনতার দলের কেন্দ্রীয় কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ঘোষণা করা হয়। কমিটিতে রয়েছেন