আদিল সরকার | সংবাদদাতা, ঈশ্বরগঞ্জ
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় নিজের বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগে বেলাল মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ১টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজবাহেরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলাল মিয়ার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় তার বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি আদালতের নজরে এলে অভিযোগের প্রাথমিক সত্যতা ও সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় বেলাল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ বা তদবির না করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে মাদকাসক্তি ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান ও ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এদিকে, বয়স্ক বাবা-মায়ের প্রতি নির্যাতন ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

১

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

২

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৩

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

৪

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৫

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

৭

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

৮

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

৯

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

১০

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১১

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১২

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১৩

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১৪

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৫

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৬

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

১৭

১৭ বছরের অনাচারে চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে: রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন ।

১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

২০