রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

 

খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের চালনা থেকে পোদ্দারগঞ্জগামী গুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে।

সম্প্রতি দেখা যায়, নদীর পাড় ঘেঁষে নির্মিত কংক্রিটের তীররক্ষা ব্লক/ওয়ালের একাধিক স্থান ভেঙে ও হেলে নদীর দিকে পড়ে গেছে। কোথাও কোথাও ওয়ালের নিচের মাটি সম্পূর্ণ সরে গিয়ে শূন্য হয়ে আছে। নদীর পানি সরাসরি পাড়ে আঘাত করছে।

এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা, এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, দাকোপের হাজার হাজার মানুষের কৃষিপণ্য পরিবহন, হাসপাতালে যাতায়াত, স্কুল-কলেজ ও বাজারঘাটের একমাত্র ভরসা।

পোদ্দারগঞ্জে ভাঙন নতুন নয়

স্থানীয়দের অভিযোগ, পোদ্দারগঞ্জে নদীভাঙন দীর্ঘদিনের সমস্যা। ২০২৩ সালেই জাতীয় গণমাধ্যমে খবর এসেছিল চুনকুড়ি নদীতে পোদ্দারগঞ্জ বাজার ও শতাধিক বিঘা জমি বিলীন, ৫০টির বেশি বসতভিটা ও দোকান ক্ষতিগ্রস্ত এবং ৩৩ নম্বর পোল্ডারের ওয়াপদা সড়ক নদীর খুব কাছে চলে আসার কথা। ফেরিঘাটের সড়ক জোয়ারে ডুবে যাওয়ার ঘটনাও তখন ঘটেছিল।

সরকারি নথিতেও পোল্ডার-৩৩ (দাকোপ ও বাজুয়া সহ ৫টি ইউনিয়ন) এলাকাটি ভদ্রা, চুনকুড়ি, পশুর ও ঢাংমারী নদীবেষ্টিত এবং নদীভাঙন, ঢেউয়ের আঘাত ও জলোচ্ছ্বাসের চরম ঝুঁকিতে থাকার কথা উল্লেখ আছে।

পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনায় ব্যাংক রিভেটমেন্ট ও স্লোপ প্রটেকশনের কথা বলা হলেও মাঠে তার কার্যকর বাস্তবায়ন দেখছেন না এলাকাবাসী।

শুধু মাটি ফেললে হবে না, চাই স্থায়ী সমাধান

সরেজমিনে দেখা যায়,নদীর তীরের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ওপরের কংক্রিটের কাঠামো ঝুলে আছে। এ অবস্থায় শুধু ইট-বালু-মাটি ফেলে রাস্তা মেরামত করলে পরের জোয়ারেই আবার ধস নামবে।

স্থানীয়দের ৩ দফা দাবি:
১. পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডি দ্রুত সরেজমিনে এসে ক্ষতিগ্রস্ত অংশের দৈর্ঘ্য, সড়ক থেকে নদীর দূরত্ব ও স্রোতের গতিপথ পরিমাপ করুক।
২. কারিগরি সমীক্ষার ভিত্তিতে শক্তিশালী ব্লক ডাম্পিং ও টেকসই তীররক্ষা বাঁধ নির্মাণ করতে হবে।
৩. চালনা-পোদ্দারগঞ্জ সড়কের ভিত্তি সুরক্ষায় জরুরি অর্থ বরাদ্দ দিতে হবে।

এলাকাবাসীর ভাষ্য, “আজ যে তীররক্ষা দেয়াল ভাঙছে, কাল ব্যবস্থা না নিলে সড়কের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন সভা

১

মীরসরাইয়ে নবদিগন্তের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

২

‘শ্রমিক জনতার দল’-এর আত্মপ্রকাশ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৩

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

৪

খুলনায় বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

৫

১৫০ কিমি গতির আগুনের সামনে শান্ত এক দেয়াল, নাম তার রাহুল দ্রাবিড়

৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

৭

ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজতে

৮

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

৯

সরকারি হাসপাতাল পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি এড. এম এ মান্নান

১০

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১১

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ

১২

বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ, বেলাল মিয়ার ১ বছরের কারাদণ্ড

১৩

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর, পুকুর থেকে মূর্তি উদ্ধার; যুবক গ্রেপ্তার ‎

১৪

খুলনার দাকোপে ভয়াবহ নদীভাঙন! তীররক্ষা দেয়াল নদীতে, ঝুঁকিতে চালনা-পোদ্দারগঞ্জের লাইফলাইন সড়ক।

১৫

সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার! বেগমগঞ্জের উপজেলা প্রকৌশলী বদলি, ২ কর্মকর্তাকে শোকজ

১৬

এনসিপি নেতার অবৈধ ওষুধ কারখানায় আবারো অভিযান: বিপুল কেমিক্যাল উদ্ধার, দায়িত্বপ্রাপ্তকে সাজা

১৭

১৭ বছরের অনাচারে চলচ্চিত্রশিল্প ধ্বংসের মুখে: রাঙামাটিতে প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন ।

১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

২০