চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী বারইয়ারহাট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি দিদারুল আলম মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য গাজী নিজাম উদ্দিন, কামরান সরোয়ার্দী, জসিম উদ্দিন ভেন্ডার এবং কলেজের উপাধ্যক্ষ এ জেড এম বোরহান উদ্দিন।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, কলেজের শৃঙ্খলা মেনে চলা এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি শিক্ষাজীবনে মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।