মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জনাব আমজাদ হোসেন তুহিনের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি জনাব আলা উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ প্রয়াত আমজাদ হোসেন তুহিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।