সালাহ উদ্দীন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে তিন শিক্ষকের অনন্য স্বীকৃতি, মনোনীত ‘গুণী শিক্ষক’

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন শিক্ষককে ‘গুণী শিক্ষক’ হিসেবে মনোনীত করা হয়েছে। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর অর্জনের ভিত্তিতে তাঁদের জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়।
মনোনীত শিক্ষকরা হলেন—গণকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফ উদ্দিন, আবুতোরাব এস. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুন রশীদ এবং কাজীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেখ ফরিদ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সংশ্লিষ্ট দপ্তরের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর মিরসরাই উপজেলায় ‘গুণী শিক্ষক’ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মানদণ্ডে মূল্যায়নের পর সর্বোচ্চ স্কোর অর্জনকারী তিন শিক্ষককে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়। এ বিষয়ে ২০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।
মনোনীত শিক্ষক মো. শেখ ফরিদ তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “যেকোনো স্বীকৃতি মানুষকে আরও উদ্যমী ও অনুপ্রাণিত করে। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও সুন্দরভাবে মন-প্রাণ দিয়ে কাজ করার প্রেরণা জোগাবে। এ অর্জন আমি আমার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উৎসর্গ করছি।”
মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান বলেন, উপজেলা পর্যায়ে মনোনীত তিন শিক্ষককে জেলা পর্যায়ের ‘গুণী শিক্ষক’ বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা ও অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে নির্বাচিত শিক্ষকদের এ সম্মাননা দেওয়ার কথা রয়েছে। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।
সরকারি উদ্যোগে প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষককে—সাধারণ শিক্ষা থেকে পাঁচজন এবং মাদরাসা শিক্ষা থেকে পাঁচজন; মাধ্যমিক পর্যায়ে ২০ জন; কলেজ পর্যায়ে ২৫ জন; সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন এবং বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ২০ জন শিক্ষককে সম্মাননা দেওয়ার কথা রয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীর মাধ্যমে নির্বাচিত আরও পাঁচজন শিক্ষক বিশেষ সম্মাননা পাবেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঘাদিয়ায় সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন তুহিনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

শিবসা পাড়ের ৬০ বছরের সংগ্রামের নাম ‘নলিয়ান স্কুল’

গোবিপ্রবিতে নবীনবরণ, পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

ইউপি ভোটে ৪২ প্রতীক চূড়ান্ত, জমে উঠছে নির্বাচনী মাঠ

আবুতোরাব ফাজিল মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় সভা

কালীগঞ্জে কলেজছাত্রী ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচন, প্রার্থীর ছড়াছড়িতে ব্যবসায়ীদের মাঝে উৎসাহ

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কারের অপেক্ষায়, নতুন টুর্নামেন্ট থেকেও বাদ পড়ল ভেন্যু

১০

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেফতার, উপসহকারী প্রকৌশলী বরখাস্ত

১১

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

১২

বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি: ইতিহাসের সেই দিন

১৩

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত ব্যক্তির মৃত্যু

১৪

সাগরে গভীর নিম্নচাপ, অন্ধ্র-উড়িষ্যা উপকূলের দিকে এগোচ্ছে

১৫

সংসারে ঝামেলা এড়াতে চিনে নিন ‘মামা’স বয়’ স্বামীকে: লক্ষণ, সুবিধা ও অসুবিধা

১৬

ইউনিভার্স বস ক্রিস গেইল: ছক্কার রাজা থেকে টি-টোয়েন্টির কিংবদন্তি

১৭

রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১৮

কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলা: আসামীদের পক্ষে দাঁড়াবেন না কোনো আইনজীবী

১৯

মেটার নতুন এআই ‘মিউজ’: ফোনকল পরিচালনায় থাকছে মানুষ!

২০