কালান্তর নিউজ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! হাত দিয়েই খুলে যাচ্ছে ঢালাই

 

টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

স্থানীয় কয়েকজন যুবক সেতুর ঢালাই করা অংশ হাত দিয়েই ভাঙছেন। ঢালাইয়ের ভেতরে কোনো রডের অস্তিত্ব নেই, বালি আর খোয়া আলগা হয়ে খুলে আসছে। তারা একটি সিমেন্টের বস্তা থেকে বাঁশের টুকরো বের করে দেখাচ্ছেন যা রডের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

প্রশাসনের পরিদর্শন:
সোমবার সরেজমিনে সেতুটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা স্বীকার করেছেন।

স্থানীয়দের অভিযোগ, দিনের বদলে রাতের আঁধারে সেতুর নির্মাণ কাজ করা হতো। তখনই তারা রডের বদলে বাঁশ ব্যবহারের দৃশ্য দেখতে পান।

জানা যায়, ৯০.০৬ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বারবার মেয়াদ বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রায় ৮০% কাজ শেষ হয়েছে বলে দাবি ঠিকাদারের।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার শরিফুল ইসলাম দাবি করেন, কিছু অংশে সাটার ব্যবহারের সুযোগ না থাকায় বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে ঢালাই দেওয়া হয়েছে। তবে উপজেলা সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউএনও জানিয়েছেন, দ্রুত তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর প্রশ্ন, কোটি কোটি টাকার এই সেতু যদি উদ্বোধনের আগেই হাত দিয়ে ভেঙে যায়, তাহলে জনগণের টাকার নিরাপত্তা কোথায়?

 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ১৭ নং ওয়ার্ডে বয়রা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন: সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণ

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! হাত দিয়েই খুলে যাচ্ছে ঢালাই

রাজশাহীর আম্মার থেকে বাংলাদেশের আম্মার: শিক্ষার্থীদের অধিকার আদায়ের এক লড়াকু মুখ সালাহউদ্দিন আম্মার

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সেই ফ্ল্যাটে কী ঘটেছিল জানালেন প্রত্যক্ষদর্শী

আজমল হত্যার বিচার দাবিতে উত্তাল খুলনা, সোনাডাঙ্গা মোড়ে শিক্ষার্থীদের ব্লকেড

কয়রা হাসপাতালে রোগীর আর্তনাদ, সেবার বদলে মিলছে দুর্ব্যবহারের অভিযোগ

স্বর্ণের ঝলমলে আড়ালে অন্ধকার জীবন, সাধারণ মানুষের চেয়ে ১৩ বছর কম বাঁচেন স্বর্ণকারেরা

রক্তের দাগে নিভে গেল তিন প্রাণ: দেবিদ্বারে মা, ভাবি ও ভাতিজিকে গলা কেটে নৃশংস হত্যা, আটক ইমন

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী?

১০

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা

১১

নওগাঁয় সর্ব সাধারনের দূঃখ – দূর্দশা লাঘবের লক্ষে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

১২

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধ্বংস, একজনের কারাদণ্ড

১৩

হাজীগঞ্জ-চাঁদপুর মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ২: আটক চালক ও হেলপার

১৪

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

১৫

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার: দিশেহারা সাধারণ মানুষ

১৬

বড় পরিচয় আমি মানুষ, লেখক-রোজিনা খাতুন

১৭

আইফোন ছিনতাইয়ে শিক্ষকপুত্রকে হত্যা, জবানবন্দি দিল ৩ আসামি

১৮

কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি

১৯

মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল, রাজপথে তীব্র প্রতিবাদ

২০