কালান্তর নিউজ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকের অবৈধ ক্রয়-বিক্রয় ও সেবন এবং কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের দাবিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

রোববার (২০ সেপ্টেম্বর) স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী অভিযোগ করেন, চন্দ্রিমা থানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের একটি অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করা হয়। এতে এলাকার সামাজিক পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান তারা।

এলাকাবাসীর অভিযোগ, রাতের বেলায় বিভিন্ন স্থানে কিশোরদের দলবদ্ধ আড্ডা, বিশৃঙ্খলা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্মারকলিপিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার, বিশেষ করে রাতে টহল বৃদ্ধি; অপ্রয়োজনে রাতে অবস্থানরত কিশোরদের সতর্ক করা এবং অভিভাবকদের অবহিত করে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা; মাদক স্পট ও ক্রয়-বিক্রয়ের অভিযোগ থাকা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এ ছাড়া কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়ানো, মাদক ও কিশোর অপরাধের ক্ষতিকর দিক নিয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো, শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা এবং এলাকাবাসীর দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে এলাকাবাসী আরও উল্লেখ করেন, কোনো নিরপরাধ ব্যক্তি বা কিশোরকে হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দারা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! হাত দিয়েই খুলে যাচ্ছে ঢালাই

রাজশাহীর আম্মার থেকে বাংলাদেশের আম্মার: শিক্ষার্থীদের অধিকার আদায়ের এক লড়াকু মুখ সালাহউদ্দিন আম্মার

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, সেই ফ্ল্যাটে কী ঘটেছিল জানালেন প্রত্যক্ষদর্শী

আজমল হত্যার বিচার দাবিতে উত্তাল খুলনা, সোনাডাঙ্গা মোড়ে শিক্ষার্থীদের ব্লকেড

কয়রা হাসপাতালে রোগীর আর্তনাদ, সেবার বদলে মিলছে দুর্ব্যবহারের অভিযোগ

স্বর্ণের ঝলমলে আড়ালে অন্ধকার জীবন, সাধারণ মানুষের চেয়ে ১৩ বছর কম বাঁচেন স্বর্ণকারেরা

রক্তের দাগে নিভে গেল তিন প্রাণ: দেবিদ্বারে মা, ভাবি ও ভাতিজিকে গলা কেটে নৃশংস হত্যা, আটক ইমন

নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী?

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, যানজট, কিশোর গ্যাং ও অতিরিক্ত লোডশেডিং নিয়ে আলোচনা

১০

নওগাঁয় সর্ব সাধারনের দূঃখ – দূর্দশা লাঘবের লক্ষে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

১১

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধ্বংস, একজনের কারাদণ্ড

১২

হাজীগঞ্জ-চাঁদপুর মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ২: আটক চালক ও হেলপার

১৩

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

১৪

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়াল সরকার: দিশেহারা সাধারণ মানুষ

১৫

বড় পরিচয় আমি মানুষ, লেখক-রোজিনা খাতুন

১৬

আইফোন ছিনতাইয়ে শিক্ষকপুত্রকে হত্যা, জবানবন্দি দিল ৩ আসামি

১৭

কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধে চন্দ্রিমা থানায় এলাকাবাসীর স্মারকলিপি

১৮

মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল, রাজপথে তীব্র প্রতিবাদ

১৯

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

২০