কালান্তর নিউজ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

 

সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক লিলুউর রহমান পংকির মমতাময়ী মা মোছা. আনেহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।

শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ।

এ ছাড়া শোক প্রকাশ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে লিলুউর রহমান পংকির মা মোছা. আনেহার বেগম মৃত্যুবরণ করেন। শনিবার সকাল ১১টায় এওলাতৈল জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার

যবিপ্রবিতে অণুজীব দিবস, অংশ নিল বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা

দিঘলিয়ায় কাবাডির নতুন ঠিকানা ন্যূনতম সুবিধা নিয়েই চ্যাম্পিয়ন হচ্ছে একাডেমির শিশু-কিশোররা, প্রয়োজন সহযোগিতা

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে উদ্যোক্তা বন্যা রানী

রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস।

৩১ লাখ টাকা আত্মসাৎ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের উদ্বোধন

সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ

সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক

১০

এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

১১

নবীনগরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর গুরুতর

১২

২৫ বছরে হিতকরী, মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে

১৩

পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ কিশোর গ্রেপ্তার, দড়ি-চেইন ও মোটরসাইকেল জব্দ

১৪

সাত মাসে ১৫,৭১৭ শিশু নিখোঁজ, সন্ধান মেলেনি ২,০৩৮ জনের

১৫

মিরসরাইয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা

১৬

মতলবে নিখোঁজের চারদিন পর ফসলি জমি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

১৭

খুলনায় নতুন বিস্তারে KLUBHAUS ফ্ল্যাগশিপ স্টোর।

১৮

বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে

১৯

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ।

২০