চট্টগ্রাম মিরসরাই আবুতোরাব এই গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী
দেখতে দেখতে ২৫ বছর পূর্ণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন হিতকরী। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে আসছে সংগঠনটি।
হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম রয়েল বলেন, “২০০১ সালের এই দিনে হিতকরীর প্রতিষ্ঠা। দেখতে দেখতে আজ সংগঠনটি ২৫ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় হিতকরী মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে আরও বেশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।”
প্রতিষ্ঠার পর থেকে হিতকরীর উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন উদ্যোগে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেছেন।
২৫ বছরের এই পথচলাকে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা গৌরবের অধ্যায় হিসেবে দেখছেন। দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে হিতকরী আরও বিস্তৃত পরিসরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের