কালান্তর নিউজ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ।

 

মাগুরার শ্রীপুরে এক বিএনপি নেতাকে সালিশের পাওনা টাকা দিয়ে ভিডিও ধারণ করে চাঁদাবাজি বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে।

অভিযুক্ত নারী দারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রইচ উদ্দিন মৃধার স্ত্রী নাজমা বেগম বলে দাবি করেছেন স্থানীয় দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ।

এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের সামনে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে ওই নারীর অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রদীপ।

সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, পারিবারিক জমিজমা সংক্রান্ত ও গাছ বিক্রির টাকা নিয়ে নাজমা বেগমের সঙ্গে তার দেবর ও ভাসুরদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে বিষয়টি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী নাজমা বেগমের কাছ থেকে পাওনা টাকা গ্রহণ করেন রফিকুল ইসলাম প্রদীপ। সেই টাকা লেনদেনের একটি ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে চাঁদাবাজি বলে অপপ্রচার চালাচ্ছেন নাজমা বেগম।

ভুক্তভোগী বিএনপি নেতা এটিকে তার সম্মানহানি ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার হিসেবে দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঞ্ছারামপুর-নবীনগর কোনাঘাট সড়ক প্রশস্তকরণ কাজের শুভ উদ্বোধন,দুই এমপির যৌথ উপস্থিতিতে

শ্রীপুরে অপপ্রচারের অভিযোগে এক নারীর বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

মনিরামপুরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইউনিয়ন টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

চায়ের কাপে ঢাকা-১৩ এর উন্নয়ন ভাবনা: তৃতীয়বারের মতো ‘চায়ের আড্ডা’য় ববি হাজ্জাজ

তাড়াইলে সাররং যুব সমাজ ও সাররং একাদশ চ্যাম্পিয়ন দলের বিজয় অনুষ্ঠান আয়োজিত হয়েছে হয়েছে।

নওগাঁয় নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৯

বালাগঞ্জে ‘বোয়ালজুর ইউনিয়ন গণদাবী পরিষদ’র আত্মপ্রকাশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ

আইফোনের লোভে প্রাণ গেল কিশোর অপ্রতিমের, ২৪ ঘণ্টা পর মিলল ক্ষতবিক্ষত মরদেহ

১০

ভেড়ামারায় তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণেরপর মৃত্যু 

১১

কুড়িগ্রামের রৌমারীতে জুয়ার আসরে অভিযান, দেড় লক্ষাধিক টাকাসহ ১৪ জন গ্রেপ্তার

১২

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের বৃদ্ধ আটক

১৩

শরৎকে স্বাগত জানাতে কাশফুলের রাজ্যে খুলনাবাসী, ময়ূরী আবাসিক এলাকায় দর্শনার্থীর ঢল

১৪

বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উদযাপন উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৫

৬ নং রাঘবদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে জোর আলোচনায় শরফুদ্দিন আহমেদ রাজা

১৬

কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের তদন্ত শুরু

১৭

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জমকালো উদ্বোধন

১৮

জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

১৯

কেমন হতে যাচ্ছে আমাদের আগামীর মিরসরাই?

২০