যশোরের মনিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ, মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হওয়া এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা অংশগ্রহণ করেন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক এবং উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান।
এছাড়াও মহিলা বিভাগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ শিবিরে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।